শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০২:৩৬ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৩৩ কোটি টাকার জন্য আমরা কলকাতা হারিয়েছি

খালিদ খলিল

খালিদ খলিল: [১] ভারতবর্ষ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ভাগে কলকাতা ছিল। পূর্ববঙ্গের নেতারা দাবি ছেড়ে না দিলে কলকাতা আমাদের ভাগে না পড়ার কোনো কারণ ছিল না। পশ্চিম পাকিস্তান তাদের ভাগে যেন লাহোর থাকে তাই পূর্ববঙ্গের নেতাদের কোলকাতার দাবি ছেড়ে দিতে পশ্চিম পাকিস্তানের নেতারা চাপ দিয়েছিল। তাই আমাদের নেতারা কিছুটা গাই-গুই করলেও দাবি ছেড়ে দেন। 

[২] কী বলে দাবি ছাড়ানো হয়েছিল জানেন? বলা হয়েছিল, দাবি ছেড়ে দিলে পূর্ব পাকিস্তান ক্ষতিপূরণ বাবদ ৩৩ কোটি টাকা পাবে। সেই ৩৩ কোটি টাকা দিয়ে ঢাকাকে নিউইয়র্ক বানানো হবে। [৩] সেই টাকা আসেনি। দেশ ভাগের তিন মাস পরে জানা গেল আসলে পূর্ববঙ্গকেই ৬ কোটি টাকা দিতে হবে ভারতকে। এবার তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। 

[৪] তবে পশ্চিম পাকিস্তানের নিউইয়র্ক বানানোর স্বপ্ন দেখানোর কৌশলটা অনেকেই ভুলতে পারেনি। যেমন ধরেন ট্রানজিট দিলে যা আয় হবে তাতে বাংলাদেশ সিঙ্গাপুর হবে। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে ফ্লাই অ্যাশ বেচেই খুলনাবাসী একেকজন ওয়ারেন বাফেট হয়ে যাবে। [৫] আর হাল সময়ে যুক্ত হয়েছে হবিগঞ্জে চা শ্রমিকদের উচ্ছেদ করে অর্থনৈতিক অঞ্চল হলে সেই অঞ্চলে প্রচুর কর্ম সংস্থান হবে, দৈনিক ৮৫ টাকা নয় শুধু এর দশ গুণ আয় করতে পারবে চা শ্রমিকেরা এই স্বপ্ন দেখানো।

[৬] বাঙালিদের পশ্চিম পাকিস্তানিরা আবুল বানিয়েছিল একবার। এবার বাঙালিই বাঙালিদের আবুল বানায়। পশ্চিম পাকিস্তানিদের এইসব ভাব শিষ্যদের চিনে রাখা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়