শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১৫ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছি, কাউকে কিছু বলতে পারছি না’

আমিন আল রশীদ

আমিন আল রশীদ: একটা উপজেলা শহরে সাংবাদিকতা করেন। আমার সাবেক সহকর্মী। মূল পেশা ব্যবসা। একটা তথ্যের জন্য ম্যাসেঞ্জারে নক করেছিলাম। তারপর শরীরের খোঁজ নিলে তিনি যা লিখেছেন, সেটা হুবহু তুলে দিচ্ছি। পরিচয় গোপন রেখে। তাকে ছোট করা উদ্দেশ্য নয়। আমরা কেমন আছি সেটা বোঝার জন্য। এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনাও ভাবতে পারি। কিন্তু এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ঘটনার অনুপাত কত, সেটাই গবেষণার বিষয়।

-কেমন আছেন? -ভালো না দাদা, অনেক দিন ধরে অসুস্থ। -কেন, কী সমস্যা? -অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। -ইনসুলিন নিচ্ছেন? মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছি। কাউকে কিছু বলতে পারছি না, আবার সংসার কীভাবে চলবে, সেই চিন্তায় রাতে একদম ঘুমাতে পারছি না। সেজন্যই সুগার সবসময় হাই থাকে। দোয়া করবেন দাদা। ছেলেটা অনার্সে পড়ে। প্রতি মাসে টাকা পাঠাতে হয়, মেয়েটা এসএসসি দিবে, তিনজনের প্রাইভেটের খরচ, এরপর সংসারের খরচ। এসব ভাবতে গেলেই সব অন্ধকার দেখি। ব্যবসা এখন প্রতি মাসে লস হচ্ছে। এভাবে আর কতদিন চলবো...? লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়