শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:২৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজা মানে নদ-নদীরও উৎসব!

শেখ রোকন:

শেখ রোকন: যেমন দুর্গার আরেক নাম গৌরী। গৌরী মানে গড়াই নদী, আলোকচিত্র দ্রষ্টব্য। শুধু তাই নয়, দুর্গাপূজা মণ্ডপে থাকা সব দেব-দেবীর নামেই নদী রয়েছে বঙ্গীয় ব-দ্বীপে। শিব নদী, সরস্বতী নদী, লক্ষ্মী নদী, কার্তিক বা কুমার নদী, গণেস্বরী নদী। এমনকি তিস্তা নদীর জন্মের পৌরাণিক কাহিনীতেও রয়েছে অসুরের ভূমিকা। পুরাণমতে দুর্গা হিমালয়ের কন্যা, গঙ্গা নদীর বোন। গাঙ্গেয় অববাহিকায় যখন আগমণ করেন, নদীর আয়না-স্বচ্ছ পানিতে শুভ্র মেঘ ও কাশফুলের ছায়া একাকার হয়ে যায়। বিসর্জিতও হন নদীতে। ওদিকে দুর্গাপতি শিবের আবাস কৈলাস পবর্ত। উপমহাদেশের প্রধান তিন নদীর মধ্যে ব্রহ্মপুত্র ও সিন্ধুর উৎপত্তি সেখানে, গঙ্গার উৎপত্তি অদূরের গঙ্গোত্রি হলেও এর প্রধান উপনদী ‘কার্নালি’ জন্মেছে কৈলাসেই। উপমহাদেশের সব নদীই কোনো না কোনোভাবে হিমালয়-সম্পর্কিত। সে কারণেই কি নদীতে বিসর্জন? 
যাহোক, নদীময় দেবীর উৎসবে আমরা যেন নদী রক্ষার কথা ভুলে না যাই। যেন ভুলে না যাই, খোদ গৌরী বা গড়াই আজ মড়মড়। এ প্রসঙ্গে ভারতীয় পরিবেশকর্মী পিযুষ দাশ একটি শ্লোগান লিখেছিলেন বেশ কয়েক বছর আগে। দুর্গাপূজা আসলেই আমার মনে পড়ে- ‘যে নদীতে তর্পণ, দেব-দেবী বিসর্জন/ বাঁচান সেই নদীর জীবন’। শারদীয় উৎসবে সবাইকে নদীময় শুভেচ্ছা। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়