শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহিমা বেগম নিখোঁজের পর উদ্বিগ্নের চেয়ে বেশী সমালোচক দেখতে পাচ্ছি

জ্যোতির্ময় বড়ুয়া

জ্যোতির্ময় বড়ুয়া, ফেসবুক: মরিয়মে মা ফিরে এসেছেন- আমি খুশি হয়েছি। আমার অনেক বন্ধুরাই খুশি হতে পারেননি। রহিমা বেগম নিখোঁজের পর থেকে যতটা না উদ্বিগ্ন হতে দেখেছি তার চেয়ে ঢের বেশী সমালোচক দেখতে পাচ্ছি। জাতীয় ভুল ধরা কমিটির সব কর্তাব্যক্তিরা নেমে পড়েছেন। তবে ফ্যাক্ট এনালিসিস যে সবার কম্ম নয় সেটি পরিস্কার।
মরিয়ম কখনোই দাবী করেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মায়ের নিখোঁজ হওয়ার সাথে কোনোভাবে জড়িত। থানায় প্রাথমিকভাবে অসযোগিতা পাওয়ার অভিযোগ ছিল। এটা সারা দেশের চিত্র। র‍্যাব শুরু থেকে সহযোগিতা করেছে। 
মরিয়ম কিংবা তার ভাইবোনরা নাটক সাজিয়ে থাকলে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে তাদের মাকে খুঁজে বের করার আকুতি জানানোর সাহস করতেন কিনা সন্দেহ আছে। এতটা পাকা অভিনয় করা সম্ভব মনে হয় না। 
তবে, রহিমা বেগম কেন তার এক পুরনো ভাড়াটিয়ার বাড়ীতে সাতাশ দিন পড়ে থাকলেন তা জানাটা জরুরী।
রহিমা বেগম ফিরে আসায় যারা এখনো ফিরে আসেননি তা মিথ্যা হয়ে যায় না। সকলেই ফিরে আসুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়