শিরোনাম
◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের ◈ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে সু‌যোগ পে‌লেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন ◈ দুর্বল চুক্তিতেই বাড়ছে ইরান যুদ্ধের নতুন সংঘর্ষের আশঙ্কা: বিশ্লেষক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকরা ফেডারেশনের নেতাদের বক্তব্য শোনার আগ্রহ নিয়েই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন?

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: সাফ বিজয়ী টিম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের তেমন কিছু বলার থাকার কথা নয়, সাংবাদিকদেরও আগ্রহ থাকার কথা বিজয়ী দলের অধিনায়ক, সেরা খেলোয়াড়, কোচের দিকে। ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের কেউ একজন ভূমিকা করে দেবেন- এই তো! আমাদের ক্রীড়া সাংবাদিকদের কাছে আসলে কাদের বক্তব্য গুরুত্বপূর্ণ ছিলো। তারা কি ফেডারেশনের নেতাদের বক্তব্য শোনার আগ্রহ নিয়েই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন?

সংবাদ সম্মেলনে অধিনায়ক, কোচের বসার জায়গা হয়নি, তাদের যথাযথ সম্মান দেখানো হয়নি বলে যে এতো কথাবার্তা হচ্ছে, আমাদের ক্রীড়া সাংবাদিকদরা কি এই সব কথাবার্তার সাথে একমত পোষণ করেন? তারাও কি মনে করেন, বিজয়ী দলের অধিনায়ক, কোচকে যথাযথ সম্মান দেখানো হয়নি। যদি তারা এটি মনে করেন, তাহলে সংবাদ সম্মেলন চলাকালে তাদের কেউ কি এ নিয়ে কোনো প্রশ্ন করেছিলেন?

গত কয়েকদিন ধরেই যে নারী ফুটবলারদের প্রতি বৈষম্য, অবহেলা নিয়ে এতো কথাবার্তা হচ্ছে- সেই সব কথাবার্তা নিশ্চয়ই ক্রীড়া সাংবাদিকদের কানেও গিয়েছে। সংবাদ সম্মেলনে কোচ এবং বিজয়ী দলের অধিনায়কের যথাযথ সম্মান না পাওয়াটা যে একটা বৈষম্যমূলক আচরণ- সেটি কী আমাদের ক্রীড়া সাংবাদিকদের মনে হয়েছিলো তখন? তাদের কেউ কি এ নিয়ে ফেডারেশন কর্মকর্তাদের কোনো প্রশ্ন করেছেন? ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নিয়ে অনেক কথাবার্তাই হয়েছে, হচ্ছে। আমি আমাদের ক্রীড়া সাংবাদিকতার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করছি। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়