শিরোনাম
◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৩ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ফুটনল দল চ্যাম্পিয়ান হইসে বাফুফের জোরে!

শাশ্বতী বিপ্লব

শাশ্বতী বিপ্লব: সবাইকে চমকায়া দিয়া তহুরা বেগম মাস্টার্স এ প্রথম শ্রেণীতে প্রথম হইয়া গেলেন। চারদিকে ধন্য ধন্য পইড়া গেলো। পত্রিকায় নিউজ হইলো, ‘স্বামীর সহযোগিতায় তহুরা প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন’। তহুরা বেগমের বাসায় সাংবাদিকরা হুমড়ি খায়া পড়লো। সবার প্রশ্ন, বাল্যবিয়ের শিকার হইয়াও, চার চারটা পোলাপান সামলায়াও, তহুরা বেগম এই অর্জন কিভাবে সম্ভব হইলো? 

স্বামী ভদ্রলোক আগ বাড়াইয়া সব প্রশ্নের উত্তর দিয়া দিলেন। তিনি কী কী উপায়ে পাশে থাকসেন, তিনি তহুরা বেগমরে লেখাপড়া করতে এলাউ করসেন, তার এবং বাচ্চাদের কতো কষ্ট হইসে, সেইসব ফিরিস্তি দিলেন। তহুরা বেগমও বললেন, স্বামী যদি তাকে লেখাপড়া করতে এলাউ না করতো, তাইলে তিনি কোনভাবেই এইরকম রেজাল্ট করতে পারতেন না। 

তহুরা বেগমের কিশোরী কন্যার আর সহ্য হইলো না। মুখ ফুইটা বইলা ফেললো, আমার মা যে সংসার আর আমাদের সামলাইয়া রাত জাইগা পড়সে, সেই কথা কেউ কয় না কেন? কোন প্রাইভেটও পড়তে পারে নাই। আমার মা তার মেধার জোর আর চেষ্টায় প্রথম হইতে পারসেন। 

সব ক্যামেরা মেয়ের দিকে ঘুইরা গেলো। তহুরা বেগম তাড়াতাড়ি মেয়ের হাতে টিপ দিয়া চুপ করায়া বললেন, শেখহাসিনা প্রধানমন্ত্রী হইসেন বাপের জোরে, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী হইসিলেন স্বামীর জোরে, বাংলাদেশের নারী ফুটনল দল চ্যাম্পিয়ান হইসে বাফুফের জোরে, আর আমিও প্রথম হইসি স্বামীর জোরে। আমার মেয়ে ছোটতো, বোঝে না। আপনারা ওর কথা ধরবেন না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়