শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০২:৪৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি কি সত্যি সত্যিই বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? 

মাসুদুজ্জামান

মাসুদুজ্জামান: আপনি কি সত্যি সত্যিই বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? তাহলে কারও ব্যক্তিগত চিন্তাভাবনা ও মতাদর্শের সঙ্গে আপনার চিন্তাভাবনার মিল না থাকলে তাকে আক্রমণ করে কথা বলেন কেন? সেই আক্রমণ আবার যুক্তিতর্ক ও ভাবনাচিন্তায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত  আক্রমণের পর্যায়েও নিয়ে যেতে দ্বিধাবোধ করেন না। এই যে মুখে বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলা আর ব্যক্তিগত মতপার্থক্যের কারণে অন্যকে আক্রমণ করা, এটা কখনোই কোনো সভ্য মানুষের গণতান্ত্রিক আচরণ হতে পারে না। 

বিস্ময়কর হচ্ছে, আপনার নিজের ক্ষেত্রে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার চাইবেন, আবার নিজেই অন্যকে আক্রমণ করে কথা বলবেন, এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে ফ্যাসিবাদ। এখন অনেকেই দেখছি এরকম আচরণ করছেন। কিন্তু মতপার্থক্য থাকলেই আক্রমণ নয়। আপনি আপনার মতপ্রকাশ করুন, একইভাবে অন্যের মতপ্রকাশের স্বাধীনতাকেও মেনে নিন। কখনও ব্যক্তিগত আক্রমণ করে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দেবেন না। 
২৯-৭-২৪.  https://www.facebook.com/masud.uzzaman.7169

  • সর্বশেষ
  • জনপ্রিয়