শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত রয়েছে, গুজবে বিভ্রান্ত হবেন না

সাদিয়া নাসরিন এর প্রফাইল থেকে

সনাম সাহা, শিক্ষক (ঢাবি): আমি আজ (বুধবার) রাত বারোটা থেকে রাত দেড়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, পুরো ক্যাম্পাস পায়ে হেঁটে দেখে এসেছি। ক্যাম্পাস এই মুহুর্তে শান্ত, নির্বিঘ্ন। ছাত্ররা সবাই হল ছেড়ে অন্যত্র চলে গেছে। ছাত্রী হলে গুটিকয় ছাত্রী থেকে যেতে বাধ্য হয়েছে, তারা আগামীকাল(বৃহস্পতিবার)  সকালে হল ত্যাগ করবে। ক্যাম্পাসে কোন সংঘাত চলছে না।

পর্যাপ্ত সংখ্যক পুলিশ আছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আছেন, ক্যাম্পাসের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের পরিবার সহ আছেন। ক্যাম্পাসে হলের বাইরেও যেসব শিক্ষার্থী (বিশেষত নারী শিক্ষার্থী) কর্মচারী কোয়ার্টারে সাবলেট থাকেন, তাদের অনেকেই এখনো আছেন। অনেক ছাত্রী পলাশী, আজিমপুর এসব এলাকার ছাত্রী মেসে নিরাপদ আশ্রয়ে আছে বলে নিশ্চিত হয়েছি। ছাত্রদের অনেকেই পলাশী, বকশিবাজার, চানখাঁরপুল এলাকার মেসগুলোতে আপাতত আশ্রয় নিয়েছে। যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা আত্মীয়দের বাসা, স্থানীয় বন্ধুদের বাসা এবং অনেকেই ঢাকার বাইরে নিজের বাসায় চলে গেছে।

ক্যাম্পাসে বিদ্যুত, পানি, গ্যাস এবং ইন্টারনেট সংযোগ আছে। বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বাত্মক সাহায্য করতে প্রস্তত আছেন এবং বিভিন্ন মাধ্যমে ছাত্রদেরকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। আমার নিজ বিভাগের প্রতিটি ছাত্রছাত্রীর দায়িত্ব বিভাগের শিক্ষকরা নিয়েছেন, তারা যেকোন প্রয়োজনে আমাদেরকে পাশে পাবে।

বিভিন্ন বিচিত্র নামের ফেসবুক পেজ থেকে যে গুজব ছড়ানো হচ্ছে, ফেইক ভিডিও তৈরি করে অরাজকতা ও আতংক সৃষ্টির চেষ্টা করছে সেগুলোতে কেউ বিভ্রান্ত হবেন না। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চাইছে যারা, তাদের কথায় ভ্রষ্ট হবেন না। সময় দিন সবাইকে। নিশ্চয়ই আবার সব সুন্দর হয়ে যাবে। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছগুলো অপেক্ষা করছে৷

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়