শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০২:১৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখানে নিজেকে রাজাকারদের স্বীকৃত উত্তরসুরী শ্লোগান দিয়ে হ্যাডম দেখানো, অপরিপক্কতা ও  ধ্বংসাত্মক পদক্ষেপ

আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন: মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে?’ এখানে কোথায় তিনি আন্দোলনকারীদের রাজাকার বলেছেন? এর মধ্যে কেউ যদি রাজাকার অপবাদ খুঁজে পায়, তাহলে ওই মেধাবী জাতির কোনো কাজে আসবে না। আমার বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা, এই ঊর্বর মস্তিস্কের শ্লোগানের আবিষ্কারক না। যারা আবিষ্কারক, তারা ওই রাজাকারেরই নাতি-নাতনী, নতুবা তাদের গায়ে লাগবে কেন? 

আন্দোলনের স্বার্থে, প্রকৃত আন্দোলনকারীদের উচিত এই শ্লোগানের স্রষ্টা রাজাকারদের খুঁজে বের করে, আন্দোলন থেকে ঝেটিয়ে বিদায় করা। কারণ এই দেশের সাধারণ মানুষ কখনো রাজাকারদের সমর্থন দিবে না। 

রাজাকার শ্লোগান, এই আন্দোলনের মূলে কুঠারাঘাত। আন্দোলনকারীরা প্রথমে কোটা বাতিল চেয়েছেন, পরে সংস্কারের কথা বলেছেন। সংস্কারের পক্ষে সবারই সমর্থন ছিলো। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিল হয়েছে, সেখানে সরকার পক্ষের আইনজীবীও ছিলেন। ভুলে গেলে চলবে না, এই দেশ কিন্তু গোলাম আযমদের ধারণ করে না। এই দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ। এখানে নিজেকে রাজাকারদের স্বীকৃত উত্তরসুরী শ্লোগান দিয়ে হ্যাডম দেখানো, অপরিপক্কতা ও  ধ্বংসাত্মক পদক্ষেপ। ১৫-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়