শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সুপ্রিম কোর্টের নতুন আদেশ

দিদারুল ইসলাম: [২] কর্ণফুলী দখল করে মাছবাজারসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেড ডিভিশন।  

[৩] ৪ ডিসেম্বর ২০২৩ (সোমবার) প্রধান বিচারপতি ওবাইদুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসানইনের আদালত জাতীয় মৎস্যজীবি সমবায় কর্তৃক হাইকোর্টে দায়েরকৃত চলমান মামলার (সিভিল পিটিশন ১০১০/২০২৩) একটি সুনির্দিষ্ট ব্যঞ্চ উল্লেখ করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। 

[৪] এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি মনজিল মোরশেদ  বলেন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১০ সালে আমার সংগঠন কর্তৃক দায়েরকৃত মামলায় ২১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের হাইকোর্ট ২০১৬ সালে নির্দেশ দেয়। প্রতিপক্ষ আপিল করলে ২০১৯ সালের মে মাসে চূড়ান্ত রায়ে দখলকারীরা সুপ্রিম কোর্টে হেরে যায়। জেলা প্রশাসন সঠিক সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় প্রতিপক্ষ দখলকারীরা একের এক মামলা দায়ের করে সময় ক্ষেপন করছে। এতে কর্ণফুলী দখল দূষণে দিন দিন নিজের স্বাভাবিক গতি প্রবাহ হারাচ্ছে। ২০২৩ সালের মার্চে জাতীয় মৎস্যজীবি সমবায় নামের প্রতিপক্ষ হাইকোর্টে (৭২০/২১) মামলায় হেরে যাওয়ার পর নতুন করে আরেকটি মামলা দায়ের করে স্টাটাসকো নিয়ে নেয়। আমরা আজকে (সোমবার)  সুপ্রিম কোর্টের অ্যাপিলেড ডিভিশনে নতুন দায়েকৃত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছি। আগামী এক মাসের মধ্যে চলমান মামলাটি নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

[৫] মামলায় সরকার পক্ষে ছিলেন, অ্যাডভোকেট সাইফুজাম্মান ডিআইজি, প্রতিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইয়েদ আহমেদ রাজা। জনস্বার্থে মামলাটির শুনানীতে অংশ গ্রহন করেন হিউম্যান রাইট এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। 

[৬] এদিকে কর্ণফুলী সুরক্ষা পরিষদ এর সভাপতি কামাল পারভেজ বলেন সুপ্রিম কোর্টের আপিলেড ডিভিশন যে নতুন নির্দেশনা দিয়েছে আশা করি  জেলা প্রশাসক সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর অববাহিকা ফিরিয়ে দিবেন এবং যথাযথ সম্মান রাখবেন উচ্চ আদালতের প্রতি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ