শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:১৫ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামীকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে অব্যাহতি 

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় এই চিত্রনায়িকা ও তার স্বামী রকিব সরকারকে অব্যাহতি দিয়েছেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। 

[৩] আইনজীবী ইশরাত হাসান 'আমাদের নতুন সময়'কে জানান, আজ মামলাটি আমলে নেয়ার ধার্য তারিখে প্রয়োজনীয় উপাদান না থাকায় বিচারক তাদের এ মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন।  

[৪] ১৭ মার্চ, ২০২৩ইং রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর বাসন থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

[৫] মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো ও বিদ্বেষ ছড়িয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপমান অপদস্ত এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়