শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সম্পর্কের উন্নয়ন নিয়ে’ মাসুদ বিন মোমেন-পিটার হাস বৈঠক

মাজহারুল মিচেল: [২] ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

[৩] রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক ঘন্টার এ বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব বা মার্কিন রাষ্ট্রদূত কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

[৪] বৈঠক শেষ করে পিটার হাস পিছনের গেট দিয়ে বের হয়ে যান। আর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের মুখোমুখি হলেও কোন কথা বলেননি।

[৫] পরে অবশ্য বৈঠকের একটি ছবি দিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করতে আজ(বৃহস্পতিবার) রুটিন বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র সচিব মোমেন।’

[৬] পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, এই বৈঠকটি ছিলো পিটার হাসের ছুটি শেষে কাজে যোগদানের পর নিয়মরক্ষার বৈঠক। বৈঠকে নির্বাচন বা অন্য কিছু নিয়ে আলোচনা হয়।

[৭] পদ্মায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম প্রমুখ। সম্পাদনা: ইকবাল খান

এমএম/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়