শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫

মুযনিবীন নাইম: [২] গত ২৮ অক্টোবর সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে নাশকতার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

[৩] সোমবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, লালবাগ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ উপজেলার বিএনপি কমিটির অর্থ সম্পাদক কাশেম বেপারী (৪৫), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিএনপির সক্রিয় কর্মী মো. আব্দুল্লাহ আল মামুন প্রকাশ ওরফে মো. মামুন শেখ (৩১),  কামরাঙ্গীরচর থানা যুবদলের সদস্য মো. হাসিব (২৬), লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব মো. নেছার উদ্দিন ও মো. মোক্তার হোসেন টিটু (৪২)।

[৪] মঙ্গলবার  র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীচর, লালবাগ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন এলাকায় একাধিক অভিযান অভিযান চালায়। অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলার এজাহারভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

[৫] আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তা বলেন, আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও তারা এরই মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, লালবাগ, কামরাঙ্গীচর এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়