শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি দমনে নতুন শপথ নিবে দুদক

মাজহারুল মিচেল: [২] দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, উত্তম চর্চার বিকাশ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নতুন শপথ নিবে। 

[৩] দুদকের গণমাধ্যমে সোমবার (২০ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে দুদক আইন ২০০৪ এর মাধ্যমে ২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন এ কমিশনটি প্রতিষ্ঠিত হয়।

[৪] তারা জানান, কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিশন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনের চেয়ারম্যান মোহম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখবেন, তদন্ত কমিশনার মো. জহুরুল হক, অনুসন্ধান কমিশনার আছিয়া খাতুন, দুদক সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ।

[৫] এর পরই দুপুর দুইটায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

[৬] এছাড়াও বিভিন্ন জেলায় সমন্বিত জেলা কার্যালয়ের প্রধানগণ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের সাথে আলোচনা সভার আয়োজন করবেন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়