শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় দিনে আওয়ামী লীগের ৭৩৩ মনোনয়ন ফরম বিক্রি 

মাসুদ আলম: [২] সরাসরি ৭০৯ জন আর অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ থেকে দলটির আয় হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। এনিয়ে গত তিনদিনে মনোনয়ন বিক্রি হয়েছে ৩ হাজার ১৯টি। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বিক্রি কার্যক্রম চলে। 

[৩] সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির শেষে সাংবাদিকদের  দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। 

[৪] সোমবার মনোনয়ন ফরম নেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নায়ক রুবেল ও অভিনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ। 

[৫] গত শনিবার  প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম বিক্রি করা হয় দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। বিক্রির শুরুর দিন থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম ফরম কিনেছেন মনোনয়ন প্রত্যাশীরা। সবচেয়ে বেশি কিনেছে ঢাকা বিভাগ থেকে। ২১ নভেম্বর  বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়