শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অখণ্ড ভারতের ম্যুরালে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জাস্টিস পার্টির

আমিনুল ইসলাম: ভারতের নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের ম্যুরালে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি ভংগ করেস্বাধীন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাস্টিস পার্টি। 

বৃহস্পতিবার (৮ জুন) জাস্টিস পার্টির মহাসচিব মো. মানসুর আলম সিকদার এক বিবৃতিতে বলেছেন, ১৯৪৭-এর পর অখণ্ড ভারত বলে আর কোন কিছুরই অস্তিত্ব নেই। ভারতীয় সংসদে অখণ্ড ভারতের মানচিত্র রাখা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল,ভূটান, মালদ্বীপসহ এই অঞ্চলের দেশগুলোর স্বাবভৌম অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ এবং ভারতীয় নগ্ন সাম্প্রসারণবাদের বহি:প্রকাশ। যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অজ্জিত বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। একবিংশ শতাব্দীর এই সময় এসে ভারতীয় ধর্মান্ধ নেতাদের কারণে ভারতীয় ধর্মনিরপেক্ষ রাস্ট্রীয়  চরিত্র পরিবর্তন আমাদের কাম্য নয়। আমরা বিশ্বাস করি, ভারতীয় সাধারণ মানুষ উদার আধুনিক মনমানসিকতা সম্পন্ন। তারা আধুনিক বিশ্ব রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আমরা আশাবাদী, ভারত দ্রুত এটি সংশোধন করবে। সম্পাদনা: তারিক আল বান্না

এমআই/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়