শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা চালু

মাজহারুল ইসলাম: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা। শনিবার (৩ জুন) সকালে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। সূত্র: সময় টিভি অনলাইন

বাংলাদেশের পাসপোর্টকে পৃথিবীর প্রথম সারির পাসপোর্টের মানে উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাইকমিশনার আল্লামা সিদ্দিকী বলেন, ই-পাসপোর্টে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি বহিঃর্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সূত্র: চ্যানেল২৪ অনলাইন

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরো সহজ ও নিরাপদ করা হয়েছে।  ইতোপূর্বে আরো ২৩টি মিশনে ই-পাসপোর্ট চালু হয়েছে এবং ২৩ টি মিশনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ইতোপূর্বে এ হাইকমিশনে মেশিন রিডেবল পাসপোর্ট চালু ছিল। ই-পাসপোর্ট আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। সূত্র: নিউজবাংলা

এর আগে গত ২৮ মে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনিতে চালু হয় বাংলাদেশি ই-পাসপোর্ট সেবা প্রদান। একই সঙ্গে ক্যানবেরার বাংলাদেশি হাইকমিশনেও উদ্বোধন করা হয় ই-পাসপোর্ট কার্যক্রম। তবে সিডনিতে যন্ত্রপাতি স্থাপনের পর বাংলাদেশি দলটি পৌঁছায় ক্যানবেরায় পৌঁছায়। সে সময় বলা হয়, হাইকমিশনে পাসপোর্টের আবেদন গ্রহণের কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সূত্র: বাংলাদেশ মনিটর সম্পাদনা: সাজ্জাদুল ইসলাম

এমআই/এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়