শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:২০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়োয় পৌছে দিয়েছেন: ডেপুটি স্পিকার 

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি এর শুভ জন্মদিন আজ।  জন্মদিন উপলক্ষ্যে সকালে তাঁর বেড়া উপজেলার বাসভবনে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করার লক্ষ্যে চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়।

বেড়ার বৃশালিখায় ডেপুটি স্পিকারের বাসভবনে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিজ (আশনা) এর উদ্যোগে এ ক্যাম্পটি পরিচালনা করা হয়।

ক্যাম্পের উদ্বোধনকালে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়োয় পৌছে দিয়েছেন। তিনি কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছেন। কমিউনিটি ক্লিনিক চালু করার জাতিসংঘ তাঁর ভূয়সী প্রশংসা করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাধারণ মানুষের জন্য চোখের উন্নততর চিকিৎসা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে।
 
আশনা'র নির্বাহী পরিচালক মুসলিমা শামস্ বনির সভাপতিত্বে ও রুডো'র নির্বাহী পরিচালক মো. শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক, বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ সামস্ রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সভাপতি, নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন আল মাহমুদ সরকার, পৌর আওয়ালীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এমআই/এসএ

  • সর্বশেষ