শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসিক রেশন ভাতা বৃদ্ধির  দাবী সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের 

মাজহার মিচেল: বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের এ ভাতা বৃদ্ধির দাবী জানিয়েছে তাদের ১২টি সংগঠন।

বাংলাদেশ সশস্ত্রবাহিনী অবসরপ্রাপ্ত সেনা-কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট (অব:) মো. শফিকুল ইসলাম জানান, সারাদেশে তাদের সংখ্যা প্রায় চার লাখ। ১২ সংগঠনের পক্ষ থেকে সর্বমোট ১৬টি প্রস্তাবনা নিয়ে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কাছে পেশ করলে পরবর্তিতে তিনি এটিকে যৌক্তিক বলে আখ্যায়িত করেন।

শফিকুল ইসলাম বলেন, এ ১৬টি দাবীর মধ্যে সর্বাপেক্ষা রেশন ভাতাকে গুরুত্ব দিয়ে প্রতিজন প্রতিদিন কমপক্ষে ২০০ টাকা হারে মাসে ৬ হাজার টাকার প্রস্তাব দেয়া হয়। দ্বিতীয়ত বয়েছে সেনাসদস্যগণের পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন দেশের ন্যায় আলাদা বেতন স্কেল অবসর ভাতা নির্ধারণ। এছাড়াও সরকারি সব হাসপাতালে বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা ও ঔষধ দেয়ার জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সাধারণ সদস্য অধিকার পরিষদের সভাপতি তাইজুল হক তাজু বলেন, ২০১৫ সালের আগে আমরা রেশন হিসেবে ২০ কেজি চাল, ১২ কেজি আটা, ২ কেজি চিনি ও ৫ কেজি সোয়াবিন তেল পেতাম। যা পরবর্তিতে পে কমিশন গঠনের পর ৪১৮ টাকা হিসেবে ধার্য করা হয়। দ্রব্যমূল্য বাড়লেও রেশনের ভাতা বৃদ্ধি না পাওয়ায় অবসরপ্রাপ্ত সাধারণ সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। 

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার সভাপতি হুমায়ুন কবির তাদের এ দাবীকে মৌলিক চাহিদা উল্লেখ করে জানান, তাদের আন্দোলনকে আরও বেগবান করতে এ রমজানের পরেই তারা সারা দেশ থেকে সকলকে নিয়ে বসবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়