শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৫ মে, ২০২২, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২২, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক এম কায়কোবাদ

কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না

অধ্যাপক এম কায়কোবাদ

এম এম লিংকন: [২] ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক এম কায়কোবাদ বলেন, কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এই ইভিএমে যেটা করা হয়েছে এর প্রত্যেকটা অংশ এমনভাবে কাস্টমাইজড করা হয়েছে যা একজন ইচ্ছে করলেই সেটাকে পরিবর্তন করতে পারবেন না। বুধবার ইসির সঙ্গে ইভিএম বিশেষজ্ঞদের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

[৩] তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা যথেষ্ট দক্ষ এবং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি । এই প্রকল্পের সাথে যারা জড়িত ছিলেন তাদের যে পরিমাণ কনফিডেন্স, তাদের যে প্রাউড কমিন্টমেন্ট সেটা আমি নিশ্চিত হয়েছি। এটা খুবই একটা ভালো মেশিন তৈরি করা হয়েছে। আমি আশা করি এটা ডিসপ্লে করা হবে এবং যে কেউ টেস্ট করতে পারবে। 

[৪] সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিধান নির্বাচন কমিশনে রয়েছে এবং আশা করি ওনারা সেটা করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়