শিরোনাম
◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১১:৩২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে একদরে গ্যাস বিক্রি হবে: বিইআরসির চেয়ারম্যান

মো. নুরুল আমিন

মাজহার মিচেল: চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন গণমাধ্যমের সঙ্গে শনিবার (২৫ মার্চ) সকালে আলাপের সময় তিনি এ কথা বলেন।

এ সময় বন্ধ বিদ্যুৎ কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ শেষে দ্রুত উৎপাদন শুরুর তাগিদ দেন বিইআরসি চেয়ারম্যান। কবে থেকে এ কার্যক্রম চালু হবে এ প্রশ্নের উত্তরে মো. নুরুল আমিন বলেন এ জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিইআরসি’র নির্ধারিত নতুন দামে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস ১৪২২ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতারা সেটি মানেন না। জেলা ও উপজেলা পর্যায়ে কোথাও কোথাও রাখা হয় ৫০ থেকে ১০০ টাকা বেশি।

গণমাধ্যমে আলাপের সময় বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা।

একটানা ১০ বছর জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে চাঁদপুরের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সম্প্রতি বেশকিছু যন্ত্রাংশ অচল হয়ে পড়ায় রক্ষণাবেক্ষণের জন্য গত ডিসেম্বর পুরোপুরি বন্ধ করা হয় এ কেন্দ্রের উৎপাদন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রকৌশলী নুরুল আবছার জানিয়েছেন, তারা আবারও এ কেন্দ্রের মাধ্যমে উৎপাদনে ফিরতে কাজ করছেন। প্রকৌশলীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হয় ২০১২ সালে।

এমএম/এনএইচ

  • সর্বশেষ