শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২২ মে, ২০২২, ০৮:২৫ রাত
আপডেট : ২৩ মে, ২০২২, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বেসরকারি ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংক

মিনহাজুল আবেদীন: [২] ডলার-সংকট কাটাতে ডলার খরচ করে ব্যাংকারদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে গিয়ে বা দেশে বসে বৈদেশিক মুদ্রা খরচ করে এ ধরনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সূত্র: প্রথম আলো  

[৩] রোববার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

[৪] এর আগে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে। আর আজ থেকে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দেয়। এ নির্দেশনার ফলে বেসরকারি খাতের কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অফিশিয়াল কোনো কাজে বিদেশ যেতে পারবেন না। তবে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ সফরের ক্ষেত্রে কোনো বাধা নেই। সমকাল 

[৫] বর্তমান প্রচলিত বিধি অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সদস্য, বাংলাদেশে নিবন্ধিত ও কর্মরত কোম্পানি, ফার্ম, ইনস্টিটিউট, এনজিও কর্মকর্তাদের পক্ষে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন/অংশগ্রহণ ফি বাবদ ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে। রোববার (২২ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা বন্ধ করা হয়েছে। সূত্র: সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়