শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই: সংসদে খাদ্যমন্ত্রী

সংসদে খাদ্যমন্ত্রী

মনিরুল ইসলাম: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংসদে বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খ্যাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন এবং খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য বেগম শামসুন নাহার।

কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার জানান, বর্তমানে (৩০-০১-২০২৩ তারিখ পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।

সরকারি সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত জবাবে খাদ্য মন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ, ২০২২-২০২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়