শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১৭ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বাবার কাছে থাকতে চায় জাপানি শিশু লায়লা রিনা

বাবা ইমরান শরীফের সঙ্গে মেয়ে লায়লা রিনা

মাজহারুল ইসলাম: ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গনে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর মধ্যে ছোট মেয়ে নাকানো লায়লা লিনা (৯) জানায়, আমি বাবাকে ভালোবাসি, বাংলাদেশে থাকতে চাই। মায়ের কাছে যাবো না।

এদিন বড় মেয়ে নাকানো জেসমিন মালিকাকে (১১) নিয়ে আদালতে আসেন মা জাপানি ডা. নাকানো এরিকোও। 

বাবা ইমরান শরীফ বলেন, লায়লা লিনা আমার কাছে থাকতে চায়। সে মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর প্রেশার ক্রিয়েট করছে ওকে নিয়ে যেতে। কিন্তু ও যেতে রাজি না। বিষয়টি আমি নিয়ে উদ্বিগ্ন। 

এদিকে, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমানের আদালতে নাকানো লায়লা লিনাকে মায়ের হেফাজতে নেওয়ার বিষয়ে বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে ২৯ জানুয়ারি বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়