শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষা শহীদদের সম্মানে বাংলায় রায় দিলেন হাইকোর্ট

হাইকোর্ট

সঞ্চয় বিশ্বাস: মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা ভাষায় রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১ফেব্রুয়ারি) দৈনন্দিন কার্যতালিকায় থাকা ১২ নম্বর রিট মামলার রায় বাংলায় ঘোষণা করেন। বাংলাট্রিবিউন, সমকাল

আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রায় ঘোষণার পূর্বে বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষীর প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি।

এ সময় অর্পিত সম্পত্তি-সংক্রান্ত একটি মামলার রুল নিষ্পত্তি করে তা শুনানির জন্য পুনরায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়ার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আদালত জানায়, আলোচনা ও আইনজীবীর যুক্তিতর্ক পর্যালোচনান্তে আমরা এই মোকদ্দমার গুণাগুণ পর্যালোচনায় প্রবেশ না করে রুলটি নিম্নলিখিত নির্দেশনাসহ নিষ্পত্তি করতে সম্মত হই।

নির্দেশনাগুলো হলো: (ক) দরখাস্তকারী অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন। (খ) দরখাস্তকারী অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে চাইলে অত্র আদেশ হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। (গ) অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি মার্জনীয় হবে। (ঘ) নিম্ন অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে আদেশ আপিল দায়ের পর্যন্ত স্থগিত থাকবে। পক্ষগণ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় থাকবে। রিট মামলা নিষ্পত্তি করা হলো।

এসবি২/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়