শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:২৯ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছেন বিনয়, যাচ্ছেন মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: জি-২০ শীর্ষ সম্মেলন আগামী ৯-১০ সেপ্টেম্বর এবার ভারতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন প্রস্তুতি এবং দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যুতে আলোচনা করতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। ১৪ ফেব্রুয়ারির প্রথম বারের মতো একক সফরে আসছেন তিনি। আগামী ১ থেকে ২ মার্চ জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এতে অংশ নিতে এবং দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যুতে দেশটিতে সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কূটনৈতিক সূত্র এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জি-২০ জোটের বর্তমান চেয়ার ভারত। দেশটিসাউথ-সাউথের মতামত নেওয়ার জন্য জি-২০ এর সদস্য নয় এমন ৯টি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এরমধ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সম্মান।

তিনি বলেন, জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরতে পারবো। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে যাবেন, ওদের পররাষ্ট্র সচিব আসবেন এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। সফরকালে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাত ও  অলাপ হতে পারে বিনয় মোহন কোয়াত্রার।

টিআই/এসবি২

  • সর্বশেষ