শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ২ কর্মকর্তাকে গ্রেড-১ ও চার জনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশ

মাসুদ আলম : পুলিশের ২ কর্মকর্তাকে গ্রেড-১ ও চার জনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি 
মাসুদ আলম : বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত আইজিপি পদের ২ কর্মকর্তাকে পদের বিপরীতে  গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার এই সংক্রান্ত আদেশ জরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

একই দিন পৃথক আদেশে চার উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। 

আদেশে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও  পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসানকে গ্রেড-১ পদে পদোন্নতি  দেওয়া হয়। 

পৃথক আদেশে পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান এবং ডিএমপির ডিআইজি পদমর্যাদার অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলমকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। 

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়