শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০২:২৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুগদায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

মুগদায় চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর মুগদায় চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন মিয়া, রবিন মিয়া ও রানা। দক্ষিণ মান্ডার হিরো রোডের মিজানের রিকশার গ্যারেজ থেকে বুধবার তাদের গ্রেপ্তার করে ডিএমপি’র গোয়েন্দা উত্তরা বিভাগ।

[৩] গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় মুগদার মানিকনগর সরদার পাড়া গলির একটি বাসা থেকে ঢাকা মেট্রো-হ-৫৪-৪৮৬৫ টিভিএস কোম্পানির একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় ১০মে ভিকটিম মুগদা থানায় মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

[৪] গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে দক্ষিণ মান্ডার হিরো রোডের মিজানের রিকশার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ঘটনার সাথে জড়িত তিনজনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়