শিরোনাম
◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত 

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ০১:৪৪ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভালো খাবারের আশায় ভারত থেকে আসছে রোহিঙ্গারা

ফাইল ছবি

নিউজ ডেস্ক: ভারত থেকে দলে দলে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভালো খাওয়া-দাওয়ার আশায় তারা বাংলাদেশে আসছে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার (১৭ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত থেকে অনেক রোহিঙ্গা আসছে। তারা ২০১২ সালে ভারতের বিভিন্ন প্রদেশে গিয়েছিল। এখন তারা শুনেছে, বাংলাদেশে এলে তারা ভালো খাওয়া-দাওয়া পাবে। জাতিসংঘ তাদের খুব ভালো খাবার দেয়। আমাদের দেশে কক্সবাজার যারা আছে, তারা খুব সুখে আছে। রোহিঙ্গাদের আত্মীয়-স্বজনরা তাদের এখানে আসার খবর দিয়েছে। ফলে, তারা এখন দলে দলে আমাদের দেশে আসছে।

মোমেন বলেন, রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে।

তিনি বলেন, এ পর্যন্ত ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা কেন বাংলাদেশে আসছে—এটা জানতে চাইলে তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। এজন্য তারা বাংলাদেশে চলে আসছে।

মন্ত্রী আরও জানান, ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঘটনা ঢাকাকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। ভারতকে বলা হবে যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়