শিরোনাম
◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:১৬ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বর্তমান অগ্রগতিতে প্রতিবন্ধীদের ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার 

ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু

মনিরুল ইসলাম: যুদ্ধবিধ্বস্ত, নিঃস্ব একটি দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মাঝে দেশটিকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশের কাতারে দেশকে নোঙর করাতে হলে জনগনের সবার হাতকে কাজে লাগাতে হবে, সবাইকে উন্নয়নের অংশীজন করতে হবে।

বুধবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু গুলশানের ডোরিন হোটেল এন্ড রিসোর্টের বলরুমে ব্রিটিশ কাউন্সিল, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স ডেভেলপমেন্ট (আইআইডি), পার্লামেন্টারি ককাস অন সোশ্যাল জাস্টিস, ডিজ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং ইমপাওয়ারমেন্ট (ডেয়ার) এর উদ্যোগে আয়োজিত ‘পলিসি ব্রেকফাস্ট অন ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ পার্লামেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, তানভির শাকিল জয়, আহসান আদেলুর রহমান এবং আরমা দত্ত বক্তব্য রাখেন।

ডেপুটি স্পিকার বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করছে, যতটুকু করেছে সেটুকুতে ব্যাক্তিগত স্বচ্ছতা আনতে হবে। প্রতিবন্ধীদের মাসিক ভাতা দেয়া হচ্ছে, তাদের একসময় সরকারী চাকরিতে কোটা ছিল আন্দোলন করে তা বন্ধ করে দেয়া হয়েছে। জাতির পিতা সংবিধানে সকল নাগরিককে সমান সুবিধা প্রদানের কথা উল্লেখ করেছেন। সবাইকে সমান সারিতে তুলে আনার ভিত্তি প্রস্তুত করতে হবে।

মোঃ শামসুল হক টুকু বলেন, আমি সংসদ সদস্যদের বলি আপনারা প্রতিবন্ধীদের নিয়ে সংসদে কথা বলুন, তাদের জীবন মান কীভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবুন, সরকারকে এ বিষয়ে পরামর্শ দিন। তাদের মেধা ও দক্ষতাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে গবেষণা করে প্রাপ্ত সুপারিশসমূহ প্রধানমন্ত্রীর নিকট তুলে দিন। সরকার অবশ্যই প্রতিবন্ধীদের যে কোন ইতিবাচক বিষয়ে অগ্রাধিকার প্রদান করবে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান অগ্রগতিতে প্রতিবন্ধীদের ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিকভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি বিভিন্ন আইন প্রণয়ন করেছে। শুধু সরকার নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব সুনাগরিক হিসেবে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, নিজেকে যেভাবে মূল্যায়ন করি সমাজে তাদের ঠিক সেভাবেই মূল্যায়ন করা।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সাথে যোগাযোগের ধরণ, তাদের জন্য অবকাঠামো তৈরি, সাংকেতিক ভাষার ব্যবহার, পলিসি/বিল তৈরি, বাজেট, সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা, তাদের মাঝ থেকে ভবিষ্যত তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়।

আইআইডি এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ