শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:৩২ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজবেকিস্তানের গ্যাস প্ল্যান্টে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ

তাসখন্দ

কূটনৈতিক প্রতিবেদক: উজবেকিস্তানে কাসখানন্দারিয়া অঞ্চলের কারশিতে এরিয়েল গ্রুপের অঙ্গীভূত ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির গ্যাস প্ল্যান্টে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে অনুরোধ করেছেন তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে এরিয়েল গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা ইলখম আক্রামভ বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রদূত জানান, এরিয়েল গ্রুপের অঙ্গীভূত ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উজবেকিস্তানে কাসখানন্দারিয়া অঞ্চলের কারশিতে গ্যাস প্ল্যান্টে তিন শতাধিক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করেছে। সাক্ষাতে ওই কোম্পানিতে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কোম্পানির উপদেষ্টা ও পরিচালককে অনুরোধ করেছি।

সাক্ষাতে এরিয়েল গ্রুপের মহাপরিচালক লাজিজ আল্লানাযারভ উপস্থিত ছিলেন। এরিয়েল গ্রুপ বাংলাদেশের ভোলা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রমে নিয়োজিত।

টিআই/এনএইচ

  • সর্বশেষ