শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৬:০৮ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজ থেকে সকল বৈষম্য দূরীকরণে সরকার বদ্ধপরিকর: স্পিকার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সাথে স্পিকারের সাক্ষাৎ

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার সাক্ষাৎকালে তারা যুক্তরাজ্য-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত হয়েছে। সমাজের অনগ্রসর মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি প্রদানসহ নানামুখী কার্যক্রম সরকার বাস্তবায়ন করে চলেছে। সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণে সরকার বদ্ধপরিকর। 

২০২৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে স্পীকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুদেশের সংসদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। বাংলাদেশের জনগনের জন্য যুক্তরাজ্যের ভিসা দিল্লী থেকে ইস্যু হয় যা পূর্বে ঢাকা থেকে ইস্যু হতো। স্পীকার এবিষয়ে হাইকমিশনারের সহযোগিতা কামনা করলে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সংসদীয় গনতন্ত্রের প্রশংসা করে হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের অকৃত্রিম বন্ধু। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়