শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ১১:০০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব নদী বন্দরের সঙ্গে পায়রা বন্দরের সংযোগ স্থাপনের সুপারিশ

সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫১তম বৈঠক

মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫১তম বৈঠকে এই  সুপারিশ করা হয়েছে। 

মঙ্গলবার  কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন। 

জানা যায়, বাংলাদেশ স্থলবন্দরগুলোতে কমিটি এনার্জি সেভিং এর উপর গুরুত্বারোপ করে সেখানে সোলার পদ্ধতি ব্যবহার করা এবং সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন সিস্টেম চালু করার সুপারিশ করে। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত বিভিন্ন সমস্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার সুপারিশ করে। 

কমিটি পায়রা বন্দরের নির্মিতব্য প্রশস্থ রাস্তার বিভিন্ন স্থানে বিমান উঠানামার জন্য রানওয়ে তৈরীর বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে বিবেচনা করার সুপারিশ করে। 

কমিটি রাজধানী ঢাকাসহ অন্যান্য নদীবন্দরের সাথে পায়রা বন্দরের সংযোগ স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার এবং চ্যানেলের নাব্যতা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ড্রেজার সংগ্রহ করার সুপারিশ করে। 

বৈঠকে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ স্থল বন্দরের নিজস্ব অর্থায়নে অগ্নিকান্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে 'ফায়ার ইকুইপমেন্ট' ক্রয়ের সুপারিশ করা হয়। এছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এর প্রথম বৈঠক হতে ৪৬তম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন, অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

এমই/এমএইচ