শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক টেবিলে নাস্তা করলেন রওশন-কাদের

কাদের-রওশন

শাহীন খন্দকার: সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জি এম কাদের। এসময়  জাতীয় পার্টির চেয়ারম্যান নিজেদের মধ্যকার দূরত্ব ভুলে গিয়ে  রওশন এরশাদ এক টেবিলে বসে নাস্তা করেন। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনে তাদের দুজনের সাক্ষাৎ হয়। জানা গেছে, এই দুই নেতার সাক্ষাতের সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। 

এই প্রসঙ্গে জানতে চাইলে জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছে। তারা এক টেবিলে বসে নাস্তা করেছেন।সেখানে শুধু তাদের পরিবারের সদস্যরা ছিলেন। মা-ছেলে যেভাবে থাকে, তারাও সেভাবে আছেন।

তিনি আরও বলেন, প্রতিটি দলের অভ্যন্তরেই ঝামেলা থাকে। তবে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে কোনো দূরত্ব ছিল না। তারা সব সময় এক সঙ্গেই ছিলেন। আসলে জিএম কাদের দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে প্রায় ৫ মাস পর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আছেন রওশন এরশাদ। এখন রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন তিনি।

অবশ্য এর আগে সোমবার (২৮ নভেম্বর) সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়