শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময় হলে আমরাও বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব: মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: সময় হলে আমরাও বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি ও রাষ্ট্রদূতরা কোড অব কনডাক্ট না মানলে শক্তিশালী দেশগুলো চাইলে সহজেই তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমাদের সেই শক্তি কিংবা সামর্থ্য নেই বলে আমরা এ পদক্ষেপ নেইনি। তবে সময় হলে আমরাও অ্যাকশনে যাব।

শনিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিদেশি রাষ্ট্রদূতকে এক পয়সাও পাত্তা দেয় না। ভারতেও বিদেশিরা অনেক কিছু বলে, তারাও পাত্তা দেয় না। যুক্তরাষ্ট্রের মতো দেশ গত নির্বাচনে রাশিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েছে তাদের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপের জন্য। ২০ থেকে ২১ জন কূটনীতিককে তারা বের করে দিয়েছে। এমনকি আমেরিকার আভ্যন্তরীণ যেসব সংস্থা রাশিয়াকে সহযোগিতা করেছিল বলে তারা মনে করেছে, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছিল। তারা শক্তিশালী দেশ হওয়ায় এসব পদক্ষেপ সহজেই নিতে পারে।

সাংবাদিকদের উদ্দেশ্য ড. মোমেন বলেন, আপনি আফগানিস্তানের দিকে দেখেন, তারা বিদেশিদের জ্বালায় কি কষ্টে আছে। চিলিতে একই ঘটনা ঘটেছিল। চিলির নির্বাচিত সরকারও বিদেশিদের জ্বালায় ধ্বংস হয়ে গিয়েছিল। ইরানের কথাও চিন্তা করুন। বিদেশিরা আসলে সবসময় তাদের দেশের স্বার্থে কাজ করেন। আমাদেরও বিদেশিদের উপদেশের প্রয়োজন নাই। তারা বলতে পারেন, আমরা শুনতে পারি। একটা সিস্টেম আছে, শিষ্ঠাচার আছে। তারা যদি কিছু বলতে চান, তারা সরকারকে জানাতে পারেন।

যে সমস্ত দেশের সম্মান আছে, দেশে নেতৃত্বের সম্মান আছে, তারা বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করে না জানিয়ে তিনি বলেন, এটা দুঃখজনক যে কিছু লোক বিদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তারা চান বিদেশিরা কিছু বলুক। আমাদের দেশে ইদানিং একটা নীতি হয়ে গেছে। বিদেশিদের কাছে ধর্না দেওয়া লোকদের সম্মানবোধের ঘাটতি আছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের মিডিয়াকে আরও পরিপক্ক হতে হবে। বিএনপিকে যেকোনো ইস্যুতে বিদেশিদের কাছে ধর্না না ধরারও পরামর্শ দেন ড. মোমেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়