শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহীন খন্দকার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে বেলুন ও পতাকা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

সমাবেশ শুরুর আগেই মিছিল-স্লোগানে উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান। নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘ সাত বছর পর এই সম্মেলন যেন চিকিৎসক নেতা-কর্মীদের মিলনমেলা। শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান গেইটে দেখা যায়, ভেতরে ঢুকতে নেতা-কর্মীদের দীর্ঘ লাইন। 

সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃত্বে যে বা যারাই আসুক প্রধানমন্ত্রীর ওপরই আস্থা রাখবেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যিনিই নেতৃত্বে আসবেন, তিনিই হবেন আমাদের নেতা। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়াই জানা গেছে। 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও স্বাচিপ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, স্বাচিপের নেতৃত্বে যারাই আসবেন, যাকেই প্রধানমন্ত্রী দায়িত্ব দেবেন, তার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ থাকবো। তিনি বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা সবসময়ই চাঙ্গা থাকে। বিগত দুই দশক ধরেই আমরা চাঙা আছি। 

শ্যামলী টিবি হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. আবু রায়হান বলেন, নতুন নেতৃত্ব আসুক বা পুরোনো নেতৃত্বই থাকুক, সম্মেলনটা দলের জন্য গুরুত্বপূর্ণ। সম্পাদনা : মাজহারুল ইসলাম

এসএইচ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়