শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০২:৩২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের অর্থনীতি তলানিতে যায়নি, বিএনপির তলা ফেটে গেছে: প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

আনিস তপন : এমন এক সময় সুন্দরবন-১৬ লঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে, যখন পদ্মা সেতু নিয়ে উচ্ছাস ও উন্মাদনা শেষ হয়নি। এই সেতুকে নিয়ে উচ্ছাস ও উন্মাদনা এত তাড়াতাড়ি শেষ হবার নয়। এরকম সময়ে বিলাসবহুল লঞ্চ নিয়ে আসা সাহসিকতর পরিচয়। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। দক্ষিণাঞ্চলের মানুষ কখনো ভাবতে পারেনি পদ্মার ওপর সেতু হবে। অসম্ভব এ স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা সদরঘাট নদী বন্দরে সুন্দরবন নেভিগেশন গ্রুপের নবনির্মিত, নিরাপদ ও সর্বাধুনিক যাত্রিবাহী লঞ্চ এম.ভি সুন্দরবন-১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থান করেন। এরপর ১০ বছর চলে গেছে কেউ পদ্মা সেতুর সম্ভাবনা দেখেনি। অথচ যখন পদ্মা সেতুর সম্ভাবনা দেখলেন তখন শুরু হলো ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র শুধু পদ্মা সেতুর বিরুদ্ধে নয়, এ ষড়যন্ত্র সরকার ও দেশের বিরুদ্ধে সম্মিলিতভাবে একটি দুর্নীতির আবরণ দিয়ে ঢেকে দেয়ার অপচেষ্টা। 

শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের মাধ‍্যমে এসব অপচেষ্টা ভেস্তে দিয়েছেন। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পথ চলি তাহলে কোন বাধা সামনে দাঁড়াতে পারবেনা। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাব। 

এখন রিজার্ভ নিয়ে বাংলাদেশের বিরদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি তলানীতে গেছে, বিএনপি মহাসচিবের এরুপ বক্তব‍্যের প্রতিবাদে প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি তলানিতে যায়নি, বিএনপির তলা ফেটে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সুন্দরবন-১৬ লঞ্চটি ঢাকা-বরিশাল নৌপথে চলাচল করবে। এটির দৈর্ঘ্য ৩০০ ফুট এবং প্রস্থ ৫৪ ফুট। লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা দেড় হাজার জন। এতে লিফট, ডুপ্লেক্স সুবিধা ছাড়াও দু’শতাধিক শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন এবং  সোফার ব্যবস্থা রয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিন যুক্ত করা হয়েছে। রাতে চলাচলের জন্য উন্নত প্রযুক্তির রাডার ও জিপিএস এবং নদীর ডুবোচর ও পানির পরিমাণ নির্ধারণ করতে বসানো হয়েছে ইকো সাউন্ডার।

এটি/এইচএ

  • সর্বশেষ