শিরোনাম
◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের নতুন ডিসি হচ্ছেন জসীম উদ্দিন হায়দার

জসীম উদ্দিন হায়দার

অলক কুমার, টাঙ্গাইল: টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ২২ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দিন হায়দার। তিনি ডক্টর মো. আতাউল গনির স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বরিশাল জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে টাঙ্গাইলসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন, উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, জেলা প্রশাসক (ডিসি) রদবদলের আগে টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন ড. মো. আতাউল গনি। তিনি (উপসচিব) পদোন্নতি পেয়ে যুগ্ম সচিবের দায়িত্ব পেয়েছেন। তারস্থলে এখন দায়িত্ব পালন করবেন নতুন ডিসি জসীম উদ্দিন হায়দার।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়