শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকিং করে কুসিক নির্বাচনে প্রার্থীদের সতর্ক করলো ইসি

এম এম লিংকন, শাহাজাদা এমরান: [২] শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা তথ্য অফিসের সহযোগিতায় চলে এই প্রচারণা। এ তথ্যটি নিশ্চিত করেছেন কুসিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। 

[৩] এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আহসান হাবিব খান আমাদের নতুন সময়কে বলেন, কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে, তার প্রার্থীতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

[৪] রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনে। বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রতিনিয়ত মোবাইলফোনে কল করে আমাকে সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। আমি সততা ও নিরপেক্ষতা দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই কুমিল্লা নগরবাসীকে। শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমার চেষ্টার কোন কমতি থাকবে না।

[৫] নির্বাচন সংক্রান্ত আচরণবিধির বিষয়ে কুমিল্লা নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন সংক্রান্ত বিধিমালা প্রচার করা হয়েছে। প্রযোজনে প্রার্থীরা নির্বাচন অফিসে এসে বিস্তারিত জানবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়