শিরোনাম
◈ অপেক্ষা করুন, দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন (ভিডিও) ◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৪:১৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২২, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার

চন্দ্রগ্রহণ

জেরিন আহমেদ : [২] বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সোমবার। বাংলাদেশ সময় সকাল ৯.২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে। তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই। শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে। 

[৩] জানা গেছে, এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে তা চন্দ্রগ্রহণ হিসেবে পরিচিত। বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে।

[৪] এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয় বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়