শিরোনাম
◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৮:৪০ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ জুন খুলে দেয়া হবে পদ্মা সেতু

পদ্মা সেতু

মিনহাজুল আবেদীন: [২] সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। যুগান্তর 

[৩] শুক্রবার (১৩ মে) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

[৪] উপমন্ত্রী বলেন, পাকিস্তানে যখন সরকার পতন হয় বিএনপিরা উল্লাস করে। আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসে তখনো বিএনপিরা উল্লাস করে। শ্রীলংকায় সরকার পতনেও তারা উল্লাস করে। তারা ভাবে শ্রীলংকার মতো হবে। আসলে বিএনপির মাথায় কোন রাজনীতি নাই। ওদের মাথায় হচ্ছে ষড়যন্ত্র। দেশ রূপান্তর 

[৫] তিনি বলেন, আওয়ামী লীগের ভিত অনেক মজবুত। সরকারেও আওয়ামী লীগ, রাজপথেও আওয়ামী লীগ। আন্দোলন করে কখনো আওয়ামী লীগকে আপনারা ক্ষমতাচ্যুত করতে পারবেন না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়