শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:১৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও করোনায় আক্রান্ত হলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

মারুফ হাসান: আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রোববার (২ অক্টোবর) পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করলে বিকেলে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবার রিপোর্ট কোভিড পজিটিভ আসে। 

সপ্তাহের কর্মদিবসগুলোতে ঢাকা ও বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও দলীয় দায়িত্ব পালন শেষে প্রায় প্রতি সপ্তাহান্তে চট্টগ্রামে নিজ নির্বাচনি এলাকা সফরকারী ড. হাছান আগেও দু'বার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি অবস্থায়ই শেষ দিকে হাসপাতালেই নথিপত্র স্বাক্ষর করেছেন, পরেরবার বাসাতেই ছিলেন। এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী। ড. হাছান মাহমুদ করোনা আক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন ও সকলের দোয়া চেয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়