শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি যতই আন্দোলন করুক তত্ত্বাবধায়ক আর ফিরবে না: আইনমন্ত্রী

মহসীন কবির: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যতই আন্দোলন করুক তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না। কারণ আদালত বলে দিয়েছেন এটা অবৈধ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং এই ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।  

খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে। খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।

বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওনার আরও জেনেশুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।  চ্যানেল২৪, বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়