শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নন-ক্যাডার জ্যেষ্ঠ সহকারী সচিব হলেন ৫ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: নন-ক্যাডার বা ক্যাডার বহির্ভূত জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. গোলাম সারওয়ার, অর্থ বিভাগের সহকারী সচিব মোহাম্মদ আলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহকারী সচিব নাহরিন সুলতানা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী ও শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব সিরাজুছ ছালেকীন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা নিজেদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে কর্মরত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে ২২ সেপ্টেম্বর ১২ জন প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাকে নন ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। রিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়