শিরোনাম
◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যটি মজা করে লিখেছি, আদালতে আবু বকর

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবির নিচে স্নাইপার ব্যবহারের প্রসঙ্গ তুলে মন্তব্য করেছিলেন আবু বকর সিদ্দিক। এজন্য আদালতে ভুল স্বীকার করে তিনি বলেছেন, মজা করে কথাটি লিখেছিলেন, কাউকে হুমকি দেওয়া বা অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না।তবে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক আসামি আবু বকরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এসময় বিচারক তার বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্যটি মজা করে করেছিলেন বলে দাবি করেন। একই সঙ্গে ভুল হয়েছে বলেও স্বীকার করেন।রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ফেসবুকে করা মন্তব্যের পেছনে কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বা অস্ত্র সরবরাহকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এছাড়া সম্ভাব্য ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং মামলার রহস্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবু বকরকে গত ২১ অক্টোবর গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৩ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন আদালত।মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যান। শাহ মখদুম বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। পরে ওই বাসে করেই সমাবেশে যোগ দেন এবং কর্মসূচি শেষে বিমানবন্দরে ফেরেন।

প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়।এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক মো. মানিক হোসেন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

  • সর্বশেষ