শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:১১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপকূলের ১৪ জেলায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

দেশের উপকূলীয় ১৪টি জেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং জীবনযাত্রার মানোন্নয়নে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী অর্থবছর (২০২৭-২৮) থেকে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে এ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফ্লাড এমপিএ)’ এবং ‘কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় নেওয়া বিভিন্ন প্রস্তাবিত কার্যক্রম পর্যালোচিত হয়। এ প্রকল্পের মধ্যে রয়েছে ১৪টি উপকূলীয় জেলায় টেকসই অবকাঠামো নির্মাণ, সাইক্লোন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ; উপকূলীয় এলাকায় লবণাক্ততার প্রভাব মোকাবেলায় আধুনিক পানি শোধন ব্যবস্থা নিশ্চিত করা; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করা; উপকূলীয় দুর্গত মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

 স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান জানান, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সার্বিক নিরাপত্তা ও জীবিকা উন্নয়নে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

advertisement

সরকারের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জন্য নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করা এবং এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ