শিরোনাম
◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট ◈ বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের ◈ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৯ ◈ যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ◈ কক্সবাজারে টানা বৃষ্টিতে পাহাড়ধস, নিহত বেড়ে ১১ ◈ আর্জেন্টিনা-মিশর ম‌্যা‌চে মে‌সি‌দের জ‌য়ের সম্ভাবনা ৭০ ভাগ, জানিয়ে দিলো সুপার কম্পিউটার  ◈ বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চীফ হুইপ ◈ বিরোধীদলীয় নেতা-চীনা রাষ্ট্রদূত বৈঠক: রোহিঙ্গা সংকট, তিস্তা ও অর্থনৈতিক করিডোরে আলোচনা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২৬, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাম পরিবর্তনের সিদ্ধান্ত সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উগ্রবাদ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে কাজ করবে নতুন ইউনিট।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মার্শাল আর্ট, কারাতে বা যেকোনো প্রশিক্ষণের নামে উগ্রবাদি মতামত প্রচার বা উদ্বুদ্ধ করা যাবে না। এমন কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

গত ৭ জুন পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চেয়েছে। তাদের যুক্তি, দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন।

এ ছাড়া গত ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের মূল নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বও বহাল থাকবে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়