শিরোনাম
◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই, এফডিসিতে এজিএম ১২ জুন ◈ প্লেনের ফাঁক-ফোঁকরে যেভাবে স্বর্ণ পাচার হয় ◈ সমুদ্রের নিচে বিশ্বের প্রথম বাণিজ্যিক এআই ডেটা সেন্টার চালু করলো চীন ◈ ফের অশান্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ◈ দে‌শের প্রথম ব‌্যাটার মুশ‌ফিকুর র‌হি‌মের ১৬ হাজার রানের মাইলফল ◈ বাংলাদেশে কবে ঈদুল আজহা, জানাল চাঁদ দেখা কমিটি ◈ যশোর জেলায় কোরবানির চাহিদার চেয়ে ১৪ হাজার পশু বেশি ◈ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা: জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না  ◈ কুরবানির আগে নতুন নিয়মে বিপাকে পশ্চিমবঙ্গের ঘোষপাড়ার হিন্দু খামারিরা: ‘মুসলমানরা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরাই’ ◈ ইরান যুদ্ধের প্রভাব: সোশাল মিডিয়া পোস্টে কুয়েত-বাহরাইনে গ্রেফতার, বাতিল হচ্ছে ৬৯ জনের নাগরিকত্ব

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ১৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। বৈঠকে সংরক্ষিত নারী আসনের এমপিদের কাজের পরিধি, এলাকা বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিজ নিজ সংসদীয় এলাকায় বিএনপির এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়মূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংসদে রোল প্লে এবং তথ্যভিত্তিক বক্তব্য রাখার জন্য নারী এমপিদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

ওদিকে সংসদীয় বিভিন্ন কমিটিতে তাদেরকে রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকে এসব কথা বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা ৩টায় এই বৈঠক শুরু হয়ে শেষ হয় ৫টার দিকে।

সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের কাজের সঙ্গে সমন্বয় করে নিজেরা যাতে কাজ করতে পারেন-এমন দাবি জানিয়েছেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা। এবিষয়ে প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন বলেও সূত্রটি জানায়। সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের প্রস্তুতি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাষ্ট্র কি কি করছে সেবিষয়ে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের ধারনা রাখাসহ লেখা-পড়া এবং সংসদের কার্যকম দেখার পরামর্শ দেন তিনি।

সূত্রটি আরও জানায়, বৈঠকে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের এলাকা বণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এবিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিকভাবে দলের নারী এমপিদের এলাকা বণ্টন করা হবে বলে জানা গেছে। এছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ সদস্য আছে, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী এমপিদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন বলেও বৈঠকে আলোচনা হয়।

ওদিকে নিজ নিজ এলাকার মানুষ সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাছে বিভিন্ন কাজ ও দাবি জানিয়ে আসছে। এসব বিষয় কিভাবে তারা সমাধান করবে বলেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপি। একই সঙ্গে তারা সংসদে তাদের ভূািমকা কি হবে তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। দ্বিতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের ৩৬ জন এমপি উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়