শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০২:৫৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা

সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা আকাশপথে বিদেশ ভ্রমণের সময় বিমানে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াত করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র. হ. ম. আলাওল কবিরের সই করা ওই আদেশে বলা হয়, সরকারের আর্থিক ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনার আওতায় অতিরিক্ত সচিব বা সমপর্যায়ভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ অথবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকবেন। তারা এখন থেকে বিজনেস, ক্লাব অথবা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণ করবেন।

নির্দেশনাটিতে আরও বলা হয়, অর্থ বিভাগের ২০১২ সালের ৯ অক্টোবরের ভ্রমণ ভাতা সংক্রান্ত নীতিমালার ২১ (খ) অনুচ্ছেদে যা কিছুই বলা থাকুক না কেন, এই নতুন নিয়মটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের এটি কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়