শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট, অধস্তন আদালতের ২৮ বিচারককে নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন এবং চাকরির শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের এই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে বিচারকদের এই নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিচারকগণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাদের নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিভিন্ন বিরূপ মন্তব্য ও উসকানিমূলক পোস্ট দিয়েছেন। এর মাধ্যমে তারা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা’ স্পষ্টত অমান্য করেছেন।

কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড পেশাগত ‘অসদাচরণ’ হিসেবে গণ্য।

চিঠিতে আরও জানানো হয়, এ ধরনের কার্যকলাপ 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭' এর ২ (চ) (২) বিধি অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর। বিধিমালা অনুযায়ী এটি সরাসরি অসদাচরণের শামিল।

এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়